About Us

পরিচিতি

জামিয়া হাক্কানিয়া মাদরাসা দারুস শারিয়াহ সিদ্দিকিয়া একটি স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ মানুষ তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে পবিত্র কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা এবং প্রয়োজনীয় আধুনিক বিষয়সমূহ সুশৃঙ্খলভাবে পাঠদান করা হয়।

মাদরাসার ইতিহাস

জামিয়া হাক্কানিয়া মাদরাসা দারুস শারিয়াহ সিদ্দিকিয়া ২০০৪ সালে একটি ছোট মাকতাব বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। সময়ের পরিক্রমায় এবং আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারিত হয়। বর্তমানে এখানে সুনামের সাথে মাকতাব বিভাগ, হিফজ বিভাগ, মাওলানা বিভাগ, ক্বারী বিভাগ, আদিব বিভাগ, মুফতি বিভাগ এবং আধুনিক কম্পিউটার শিক্ষা বিভাগ পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রায় ৫০০ জনের অধিক শিক্ষার্থী আবাসিক হোস্টেল ব্যবস্থায় অধ্যয়নরত রয়েছে, যাদের পাঠদানে নিয়োজিত আছেন ৫০ জনের বেশি শিক্ষক এবং সহযোগিতায় রয়েছেন ১০ জনের অধিক নন-টিচিং স্টাফ।

লক্ষ্য ও উদ্দেশ্য (Mission & Vision)

আমাদের প্রধান লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী শিক্ষা প্রদান করা, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করা এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে সমাজের জন্য দায়িত্বশীল ও আদর্শ নাগরিক তৈরি করা। আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলের একটি আদর্শ ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, জ্ঞান, প্রজ্ঞা ও সততার মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম শিক্ষার্থী গড়ে তোলা, শান্তিপূর্ণ ইসলামী মূল্যবোধ প্রচার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখা।

Scroll to Top

🌿 আলিম বিভাগের পূর্ণ পাঠ্যক্রম

🟢 আলিম প্রথম বর্ষ

নূরানী কায়দা • উর্দু কায়দা • কুরআন শরীফ • দোয়া • বাংলা • গণিত • ইংরেজি

🔵 আলিম দ্বিতীয় বর্ষ

নাযেরা কুরআন শরীফ • উর্দু পেহলি • উর্দু দুসরি • তালিমুল ইসলাম • দ্বীনি তালিম • মিনহাজুল আরাবিয়া • দোয়া ও নামাজ (প্র্যাকটিস) • জেনারেল সাবজেক্ট

🟣 আলিম তৃতীয় বর্ষ

আসান নাহু • আসান সরফ • মিফতাহুল আরাবিয়া • কাওয়াইদে উর্দু • ফারসি পেহলি • আমাদনামা • তালিমুল ইসলাম • উর্দু তিসরি • উর্দু চৌথী • নাযেরা কুরআন শরীফ • জেনারেল সাবজেক্ট

🟠 আলিম চতুর্থ বর্ষ

নাহমীর • মিযানুস সরফ • নাযেরা কুরআন শরীফ • আসান মানতিক • তারিকুল ইসলাম • মালাবুদ্দা মিনহু • পাঞ্জেগাঞ্জ • আল-কিরাআতুল ওয়াজিহা • জেনারেল সাবজেক্ট

🔴 আলিম পঞ্চম বর্ষ

হেদায়াতুন নাহু • মিফতাহুল আরাবিয়া (দ্বিতীয়) • নাফহাতুল আদাব • তরজামাতুল কুরআন • নূরুল ইযাহ • মুখতাসারুল কুদুরী • মিরকাত • রহমতে আলম • জেনারেল সাবজেক্ট

🩵 আলিম ষষ্ঠ বর্ষ

কাফিয়া • মুখতাসারুল কুদুরী • শারহুল বিকায়া (আওয়াল ও দ্বিতীয়) • তরজামাতুল কুরআন • নাফহাতুল আরব • আসাহুস সিয়ার • আল-কিরাআতুল ওয়াজিহা

🟡 আলিম সপ্তম বর্ষ

মাকামাতে হারিরি • মুখতাসারুল মা’আনি • উসূলুশ শাশী • হেদায়া (আওয়াল ও সানি) • তরজামাতুল কুরআন • আকিদাতুত তাহাবী • দুরুসুল বালাগা • রিয়াযুস সালেহীন

🟤 আলিম অষ্টম বর্ষ

মিশকাত শরীফ • জালালাইন শরীফ • শারহুল আকাইদ • সিরাজি ফিল মিরাস • হেদায়া (ছালিস ও রাবে) • নুখবাতুল ফিকার • আল-ফাউযুল কাবীর

🟢 আলিম নবম বর্ষ

বুখারী শরীফ • মুসলিম শরীফ • তিরমিজি শরীফ • আবু দাউদ শরীফ • ইবনে মাজাহ শরীফ • নাসাঈ শরীফ • তাহাবী শরীফ • মুয়াত্তা ইমাম মালিক • মুয়াত্তা ইমাম মুহাম্মদ • শামায়িলে তিরমিজি